৬ বিমান কর্মীর বিরুদ্ধে স্বর্ণ পাচারের মামলা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের শুল্ক ও গোয়েন্দা বিভাগ বিমানের ৬ জন কর্মীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। বিমানবন্দর থানায় রোববার সন্ধ্যায় এই মামলা দায়ের করা হয়।
শুল্ক ও গোয়েন্দা বিভাগের ডিজি মইনুল খান এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ২ ফেব্রুয়ারি রাঙা প্রভাত কার্গো থেকে ৬২ কেজি সোনা উদ্ধারের ঘটনায় বিমানের ইঞ্জিনিয়ারিং বিভাগের এই ছয় জন কর্মীর বিরুদ্ধে স্বর্ণ পাচারের এই মামলাটি দায়ের করা হয়েছে। মামলার নম্বর ৩৪।
এই ছয় জন হলেন- মো. আকতারুজ্জামান, মো. আবু সালেহ, মো. আনোয়ারুল আহসান, নিরঞ্জন মালী, মো. ইমরানুল ইসলাম এবং মো. ওসমান গণি।
এদের মধ্যে ইমরানুল ইসলামকে গত ১১ মার্চ বিমানবন্দর থেকে আটক করা হয়।
জেইউ/এসআরজে