কাফরুলে অজ্ঞাত মরদেহ উদ্ধার


প্রকাশিত: ০৭:৩৬ এএম, ২৬ মার্চ ২০১৫

রাজধানীর কাফরুল থানার তেজগাঁও বিমানবন্দর লেক থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে এ মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাইয়ুম।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৯টার সময় কাফরুল থানার তেজগাঁও বিমানবন্দর লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক ৩৫ বছর। ধারণা করা হচ্ছে দুইদিন আগে তার মৃত্যু হয়েছে।

তবে এটি হত্যকাণ্ড না স্বভাবিক মৃত্যু তা খতিয়ে দেখছে পুলিশ।

জেইউ/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।