ইপিবির ওয়েবসাইট হ্যাক


প্রকাশিত: ১২:৩৬ পিএম, ২৬ মার্চ ২০১৫

বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর অফিসিয়াল ওয়েব সাইটটি (http://www.epb.gov.bd) হ্যাক করেছে ভারতীয় হ্যাকাররা। বৃহস্পতিবার দুপুরে হ্যাকাররা সাইইটি হ্যাক করে। সাইটের হোম পেইজে বাংলাদেশি হ্যাকারদের উদ্দেশ একটি বার্তা দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে- ‘তুমি যদি একটি ইন্ডিয়ান সাইট হ্যাক কর তবে আমরা তার দ্বিগুণ হ্যাক করব। তাই ইন্ডিয়ান যে কোনো ওয়েবসাইট হ্যাক করার পূর্বে দু’বার ভেবে দেখ। ভারত মাতা কি জয়..। জয় হিন্দ...।

হোমপেইজে হ্যাকারের পরিচয় হিসেবে লেখা আছে ‘রাজ’ আর সঙ্গে কিছু সাংকেতিক কোড।

এসআই/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।