রাজধানীতে গ্রেনেডসহ ৪ জেএমবি সদস্য আটক


প্রকাশিত: ০২:১৩ এএম, ২৭ মার্চ ২০১৫

রাজধানীর দক্ষিণখান থানাধীন কসাইবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ উচ্চ বিস্ফোরক দ্রব্য, বোমা, গ্রেনেড ও জিহাদী বইসহ ৪ জেএমবি সদস্যকে আটক করেছে  র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)।

বৃহস্পতিবার রাত পৌনে ২টার দিকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- মো. জিয়াউল, মো. রাজ্জাক, মো. খানজালা ও মো. মোফাজ্জল।

এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উয়িং এর সহকারী পরিচালক মাকসুদুল আলম।

তিনি জানান, পূর্ব মোল্লারটেকের প্রেমবাগান এলাকার ৩ নম্বর বাড়িতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি আর্জেজ গ্রেনেড, ৩০টি হাত বোমা, ১২টি পেট্রোলবোমা, ১০টি পাওয়ার জেল, বহু জিহাদী বই ও বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটককৃতরা পরিকল্পিতভাবে রাজধানীতে বড় ধরনের নাশকতা করার জন্য ওই বাড়িটি ভাড়া নিয়ে একত্রিত হয়েছিল।

জেইউ/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।