আবারও ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী
মাঠ পর্যায়ের সমস্যা জানতে ও সরাসরি নির্দেশনা দিতে আবারও ভিডিও কনফারেন্স করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে পটুয়াখালী জেলা মাঠ প্রশাসনের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন তিনি।
এর আগে গত ২৪ নভেম্বর প্রথমবারের মতো মৌলভীবাজার জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। তারপর কয়েকটি মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলার লোকদের সঙ্গে কথা বলেন। এরপর সোমবার দীর্ঘ বিরতির পর আবারও ভিডিও কনফারেন্সে যোগ দিলেন তিনি।
বৈঠক শেষে প্রধানমন্ত্রী পটুয়াখালী জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন। এসময় প্রধানমন্ত্রী মাঠ পর্যায়ের বিভিন্ন সমস্যার কথা মাঠ প্রশাসন ও স্থানীয় জন প্রতিনিধিদের কাছ থেকে জানতে চান।
ভিডিও কনফারেন্স চলাকালে মন্ত্রিসভার কয়েকজন সদস্য, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসেন ভুইয়াসহ সংবাদ মাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।
এসএ/বিএ/আরআই