কোট-টাই পরা মন্ত্রীদের তিরস্কার প্রধানমন্ত্রীর
সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে সুট-টাই পরা মন্ত্রী-প্রতিমন্ত্রীদের তিরস্কার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে উদ্দেশ করে তিরস্কার করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘গরমের মধ্যে আপনারা কেন কোট-টাই পরে থাকেন? ইংরেজরা যে গোলামি শিখিয়ে গেছে, সেটাই করেন? এখনো গোলামির স্বভাব রয়ে গেছে?’
বৈঠকে উপস্থিত সূত্র জানায়, বৈঠকে সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিষয়টি মনে করিয়ে দিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এভাবেই কটূক্তি করেন কোট-টাই পরা মন্ত্রী-প্রতিমন্ত্রীদের।
এদিকে অধিকাংশ সময় ওবায়দুল কাদের সুট-টাই পরলেও আজ তিনি সাধারণ পোশাক পরেই মন্ত্রিসভায় আসেন।
একে /আরআইপি