আদেশের কপি পাননি কারা কর্তৃপক্ষ


প্রকাশিত: ০২:৩৪ পিএম, ০৬ এপ্রিল ২০১৫

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রাখার রায়ের কপি এখনো হাতে পাওয়া যায়নি।

 

সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ফরমান আলী সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।


এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা রায়ে কপি এখনো হাতে পাইনি। রায়ের কপি হাতে না পাওয়া পর্যন্ত আমরা কিছুই করতে পারবো না।

কামারুজ্জামানের সঙ্গে পবিরারের সাক্ষাৎ প্রসঙ্গে তিনি বলেন, যে কোনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আমাসির রায় ঘোষণার পর আইন অনুযায়ী তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার অনুমতি পান। কামারুজ্জামানের বেলাতেও একই ঘটনা ঘটেছে।

আইনজীবীরা সাক্ষাৎ করার অনুমতি না পাওয়া সম্পর্কে তিনি বলেন, তারা সাক্ষাতের অনুমতি চাওয়ার পর আমাদের মনে হয়েছে সাক্ষাতের প্রয়োজন নেই। তাই তাদের অনুমতি দেওয়া হয়নি।

এসময় রায় কার্যকর করা সম্পর্কে তিনি বলেন, ‍‍মহামান্য আদালতের আদেশের কপি আমরা এখনো হাতে পাইনি। আদালতের আদেশের কপি হাতে না পেলে আমরা কিছুই করতে পারবো না।

তিনি আরো বলেন, আইনের যত সুযোগ-সুবিধা ও বিধিনিষিধ আছে, কামারুজ্জামানের ক্ষেত্রেও তা অনুসরণ করা হবে।

ক্ষমা প্রার্থনার বিষয়ে কামারুজ্জামানকে কোনো কিছু জানানো হয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা অবান্তর, যেখানে আমরা এখনো আদেশের কপিই পাইনি। আদেশের কপি হাতে পাওয়া ছাড়া আমরা কিছুই করতে পারবো না।

এদিকে কেন্দ্রীয় কারাগারে লাশবাহী অ্যাম্বুলেন্স ও কফিন এবং পরিবারের সদস্যরা কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করায় আজ (সোমবার) ফাঁসির রায় কার্যকর করা হবে কিনা, এ বিষয় নিয়ে চারিদিকে জল্পনা-কল্পনা শুরু হয়ে যায়।

কামারুজ্জামানারের রায় নিয়ে আরো কিছু সংবাদ-

## কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল
## কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহালে বিশিষ্টজনদের সন্তোষ
## প্রাণভিক্ষার জন্য কয়েক ঘণ্টা সময় পাবেন কামারুজ্জামান
## অনুমতি পাননি আইনজীবীরা, দেখা করতে পরিবারকে চিঠি
## কামারুজ্জামানের মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন ২৩ জন
## আদেশের কপি হাতে পেলে ব্যবস্থা : জেল সুপার
## কামারুজ্জামানের বিরুদ্ধে আনীত অভিযোগগুলো
## ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিরাপত্তা জোরদার
## সুস্থ ও দৃঢ় আছেন কামারুজ্জামান 
## কামারুজ্জামানের শেষ ইচ্ছা জানালেন বড় ছেলে

জেইউ/আরএস/ এমএএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।