শাহজালালে স্বর্ণসহ কোটি টাকার মালামাল জব্দ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তল্লাশী চালিয়ে এক যাত্রীর কাছ থেকে স্বর্ণের বারসহ এক কোটি টাকার মালামাল জব্দ করেছে আর্ম পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ ঘটনায় মোশাররফ হোসেন (৫৫) নামে ওমরা গ্রুপের মোয়াল্লেমকে আটক করা হয়েছে। রোববার দুপুর এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে এপিবিএন এর মিডিয়া শাখার পরিচালক এএসপি তানজিনা আক্তার জানান, রোববার দুপুর সাড়ে ১২টায় ‘সৌদি এরাবিয়া’ জি-৯ বিমানে করে শাহজালালে অবতরণ করেন ওমরা গ্রুপের মোয়াল্লেম মোশাররফ হোসেন। এর পর গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশী চালিয়ে তার কাছ থেকে ১৮ পিস আতরের কার্টুন, ৮৫০ পিস টুপি, ৩৬ পিস হিজাব, ৩৬ পিস জায়নামাজ এবং ১১৬ গ্রাম ওজনের একটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
এ ঘটনায় তাকে আটক করা হয়েছে। তার বাড়ি বরিশালের সাগরদি হাজিবাড়ি। উদ্ধারকৃত মালামালের দাম প্রায় এক কোটি টাকা হবে বলেও জানান তিনি।
জেইউ/আরএস/আরআই