আইভরিকোস্ট মিশনের উদ্দেশে ১৮০ পুলিশ সদস্য


প্রকাশিত: ০২:২১ এএম, ১৪ এপ্রিল ২০১৫

বাংলাদেশ পুলিশের ১৮০ সদস্যের একটি দল জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর আইভরিকোস্ট মিশনে ব্যানএফপিইউ (BANFPU) কন্টিনজেন্ট প্রতিস্থাপন (Rotation) করেছেন। কন্টিনজেন্টটির ৮০ জন সদস্য গত ৬ এপ্রিল আইভরিকোস্টের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে।

অপর ১০০ জন রোববার রাতে জাতিসংঘের ভাড়া করা বিমানযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন। দলটির কমান্ডারের দায়িত্বে রয়েছেন পুলিশ সুপার মো. মাসুদুর রহমান। বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা জাতিসংঘ মিশনে গমনকারী দলটিকে বিমানবন্দরে বিদায় জানিয়েছেন।

উল্লেখ্য, ১৯৮৯ সালে নামিবিয়া মিশনের মধ্যে দিয়ে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশের পদযাত্রা শুরু হয়। বর্তমানে কঙ্গো, দক্ষিণ সুদান, দারফুর, আইভরি কোস্ট, হাইতি, মালি, লাইবেরিয়া ও সোমালিয়াসহ বিশ্বের বিভিন্ন শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের এক হাজার তিনশত ছিয়াত্তর জন সদস্য পেশাদারিত্বের সঙ্গে সংঘাতপূর্ণ দেশসমূহে শান্তি প্রতিষ্ঠা করে যাচ্ছে।

শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশ শান্তিরক্ষীদের অনন্য অবদান বিশ্ববাসীর প্রশংসা অর্জন করেছে। যা দেশের জন্য বয়ে এনেছে বিরল সম্মান ও গৌরব।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।