শাহজালালে ৬০০ গ্রাম স্বর্ণসহ আটক ৩


প্রকাশিত: ১০:১৭ এএম, ১৪ এপ্রিল ২০১৫

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬০০ গ্রাম স্বর্ণসহ তিনজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটক তিনজন হলেন মো. হাফিজ (২৮), আবু বকর মিয়া (৪২) ও মো. ফারুক (২৮)। মঙ্গলবার সকাল ৮টার দিকে তাদের আটক করা হয়।

আটক যাত্রীদের মধ্যে হাফিজ ও আবু বকর সকাল পৌনে সাতটার ফ্লাইটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মালয়েশিয়ার কুয়ালালমপুর থেকে ঢাকা আসেন। আটক ফারুক অন্য একজনের কাছ থেকে সোনার চালান গ্রহণ করতে বিমানবন্দরে এসেছিলেন।

বিমানবন্দরের এক নম্বর ক্যানপিতে এদের কাছ থেকে ১০০ গ্রাম ওজনের ছয়টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সোনার মূল্য প্রায় ৩০ লাখ টাকা বলে এপিবিএনের দাবি।

এপিবিএনের সহকারী পুলিশ সুপার (এএসপি) তানজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

জেইউ/বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।