শক্তি বৃদ্ধির জন্য পরিচিতি সভা স্থগিত : এমাজউদ্দিন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪৭ এএম, ১৫ এপ্রিল ২০১৫

নিজেদের শক্তি আরো বৃদ্ধির জন্য ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীদের পরিচিতি সভা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এমাজউদ্দিন আহমেদ।

বুধবার সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে অবস্থিত পলাশী বাজারে মির্জা আব্বাসের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

তিনি জানান, সার্বিক দিক বিবেচনা করে এই সভাটি স্থগিত করেছি। পরবর্তীতে এই সভাটি করার চিন্তা-ভাবনা করা হচ্ছে।

প্রসঙ্গত, বুধবার `আদর্শ ঢাকা আন্দোলনের ব্যানারে বিএনপি সমর্থিত পেশাজীবী ও বুদ্ধিজীবীরা সিটি নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের পরিচিতি সভার আয়োজন করে। এতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অংশগ্রহণ করার কথা ছিল।

এমএম/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।