শিক্ষা মন্ত্রণালয়ে পদোন্নতিপ্রাপ্তদের সংবর্ধনা
সরকারের সাম্প্রতিক পদোন্নতিতে শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীনস্থ বিভিন্ন সংস্থা-বিভাগের পদোন্নতিপ্রাপ্ত ৩৫ কর্মকর্তাকে সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, পদোন্নতিপ্রাপ্ত শিক্ষা পরিবারের কর্মকর্তারা প্রধানমন্ত্রীর ‘ভিশন ২০২১’ বাস্তবায়নে নতুন গতি সঞ্চার করবে।
সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদেরকে অভিনন্দন জানিয়ে বলেন, স্ব স্ব দক্ষতা ও যোগ্যতার স্বীকৃতিস্বরূপ সরকার তাদেরকে পদোন্নতি প্রদান করেছে। তারা সরকারের যে যেখানেই কাজ করেন না কেন একটি দক্ষ, যোগ্য ও শিক্ষিত জাতি গঠনে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যাবার আহ্বান জানান। তিনি পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের সুস্বাস্থ্য, পারিবারিক মঙ্গল ও কর্মজীবনে উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
শিক্ষাসচিব মো. নজরুল ইসলাম খান পদোন্নতিপ্রাপ্ত কর্মর্তাদেরকে শুভেচ্ছা জানিয়ে নতুন দায়িত্ব পালনে উদ্যোগী ও উদ্ভাবনী কাজে নিষ্ঠাবান হওয়ার হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে শিক্ষাসচিব মো. নজরুল ইসলাম খান, অতিরিক্ত সচিব এস এস মাহমুদ, স্বপন কুমার সরকার, পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত সচিব জিকরুর রেজা খানম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠানে মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন দপ্তর প্রধান ও প্রকল্প পরিচালকগণ উপস্থিত ছিলেন।
পদোন্নতিপ্রাপ্তরা হলেন- অতিরিক্ত সচিব: রতন কুমার রায়, ড. অরুনা বিশ্বাস, রোকসানা মালেক এনডিসি, চৌধুরী মুফাদ আহমেদ, বনমালী ভৌমিক, মো. ইমরান, অশোক কুমার বিশ্বাস, ড. মো. মাহমুদ-উল-হক, মো. আব্দুল্ল্যাহ আল হাসান চৌধুরী, ডা. আফতাবুন্নাহার মাকসুদা এবং জিকরুর রেজা খানম এনডিসি।
যুগ্মসচিব: রেজাউল করিম, শাহাদাত হোসেন, সোহেল আহমেদ, সাকিউন নাহার বেগম, মো. ফসি উল্লাহ, মহসিন, মঞ্জুর হোসেন, এনামুল কাদের খান, নাজমুল হক খান, বেলায়েত হোসেন খন্দকার, ব্রজগোপাল ভৌমিক, তাহিয়াত হোসেন এবং শফিক আহমেদ শিবলী।
উপসচিব : সুবোধ চন্দ্র ঢালী, মো. জহিরুল ইসলাম, মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, মো. রফিকুল ইসলাম, মুশফিকুর রহমান, সৈয়দ মিজানুর রহমান, জি.এম আককাচ হোসেন, আসমা তাসকিন, এ.কে.এম শহীদুল্লাহ, ড. উত্তম কুমার দাশ এবং খ.ম. রফিকুল ইসলাম।
এইচএস/এআরএস/একে/আরআই