মিছিল করলে প্রার্থিতা বাতিল : ইসি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫৭ এএম, ১৫ এপ্রিল ২০১৫

নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেছেন, যারা নির্বাচনী মিছিল করবেন তাদের প্রার্থিতা বাতিল করা হবে। নির্দেশনা থাকার পরও এ ধরনের কাজ মেনে নেবে না নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার দুপুরে নির্বাচন কমিশনের কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। শাহনেওয়াজ বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি। তাদের আরও কঠোর হতে বলা হচ্ছে।

নির্বাচনী প্রচারণায় মাইকের ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, কোনো প্রার্থী একাধিক মাইক ব্যবহার করে প্রচারণা চালালে অথবা সময়ের আগে মাইকে প্রচারণা শুরু করলে ব্যবস্থা নেওয়া হবে।

বিধি অনুযায়ী দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত মাইকে প্রচারণা চালানোর বিধান আছে। এ ক্ষেত্রে প্রতি ওয়ার্ডে প্রচারণার জন্য একটি ও পথসভায় আরও একটি মাইক ব্যবহার করতে পারবেন প্রার্থীরা।  

এইচএস/বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।