পরীক্ষা দেয়ার সুযোগ পাচ্ছেন সেই ৩০ হাজার শিক্ষার্থী
অবশেষে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন পঞ্চম শ্রেণি থেকে অষ্টম শ্রেণিতে উন্নীত হওয়া ৫৯৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ হাজার শিক্ষার্থী। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বিলম্ব ফি ছাড়াই তাদের রেজিস্ট্রেশন করার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ আবদুল মান্নান জানান, দুই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পর্যায়ের বৈঠকে প্রায় ৩০ হাজার শিক্ষার্থীর পরীক্ষা দেওয়া নিয়ে যে সংকটের সৃষ্টি হয়েছিল তার সমাধান হয়েছে।
উল্লেখ্য, ২০১৩ সালে সারাদেশের যে ৫৯৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণি খোলা হয়েছে সেসব বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবার জেএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন করতে গিয়ে বিপাকে পড়েছিল।
বিএ/আরআইপি