শাহজালালে ৫০ লাখ টাকার নিষিদ্ধ ওষুধ আটক
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫০ লাখ টাকা মূল্যের ৪০ কেজি অবৈধ বিদেশি ওষুধ আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। বৃহস্পতিবার সকালে ওষুধ জব্দ হরা হয়। আমদানি নীতি অমান্য করে এসব ওষুধ আনা হয়েছিল বলে শুল্ক বিভাগ থেকে জানানো হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী কমিশনার উম্মে নাহিদা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওষুধগুলোর মধ্যে ডায়াবেটিসের নভোনরডিস্ক কোম্পানির পেনফিল ইনসুলিনও রয়েছে।
ওষুধগুলো তুরস্ক থেকে ইকে-০৫৮৪ ফ্লাইটে করে কেয়ার করপোরেশনের মাধ্যমে শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
জেইউ/বিএ/আরআই