যুগ্ম-সচিব পর্যায়ে ১৪ কর্মকর্তাকে বদলি
জনপ্রশাসনে মন্ত্রণালয়ের বেশ কয়েকটি পদে রদবদল করা হয়েছে। মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) শফিকুজ্জামানকে পরিকল্পনা বিভাগে সংযুক্ত করা হয়েছে। বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বেগম ইফফাত আরা মাহমুদকে স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব করা হয়েছে। বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা আসমা তামকীনকে স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব করা হয়েছে।
বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বেগম জাকিয়া সুলতানাকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব করা হয়েছে। বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা খাজা আবদুল হান্নানকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব করা হয়েছে। নির্মল বায়ূ ও টেকসই পরিবেশ শীর্ষক প্রকল্পের পরিচালক ড. মোহাম্মদ নাসির উদ্দীনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। পৃথক আরেক প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়াসিম জব্বারকে বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউটের মহাপরিচালক করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব ডেভিড পল খন্দকার স্বপনকে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক করা হয়েছে।
এছাড়া জাতীয় মানবাধিকার কমিশনের সচিব আব্দুস ছালামকে বাংলাদেশ টেক্সটাইল মিলস্ কর্পোরেশনের পরিচালক করা হয়েছে। বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিমকে এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক করা হয়েছে। বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা সাকিউন নাহার বেগমকে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের যুগ্মসচিব করা হয়েছে।
এদিকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. পিয়ার মোহাম্মদকে বাংলাদেশ টেলিভিশনের পরিচালক করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের পরিচালক (অর্থ) করা হয়েছে। বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল হক ভুইয়াকে পর্যটন কর্পোরেশনের পরিচালক করা হয়েছে।
এ দিকে জনপ্রশাসনের আটজন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওএসডি) অতিরিক্ত সচিব পর্যায়ের ১৩ জনকে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দফতরে নিয়োগ দেয়া হয়েছে।
এর মধ্যে সরকারি যানবাহন অধিদফতরের পরিবহন কমিশনার রিয়াজ আহমেদকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক পদে নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া বাংলাদেশ জলবায়ু পরির্বতন ট্রাস্ট ব্যবসস্থাপনা পরিচালক গাজী মোহাম্মদ নুরুল কবিরকে সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক করা হয়েছে।
জনপ্রশাসনের ওএসডি কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মুন্সি শাহাবুদ্দিন আহমেদকে খাদ্য অধিদফতরের মহাপরিচালক করা হয়েছে। জনপ্রশাসনের ওএসডি কর্মকর্তা (অতিরিক্ত সচিব) ড. অরুনা বিশ্বাসকে বাংলাদেশ জলবায়ু পরির্বতন ট্রাস্ট ব্যবসস্থাপনা পরিচালক পদে দেয়া হয়েছে। জনপ্রশাসনের ওএসডি কর্মকর্তা (অতিরিক্ত সচিব) আমজাদ হোসেনকে জাতীয় মানবাধিকার কমিশনের সচিব করা হয়েছে।
জনপ্রশাসনের ওএসডি কর্মকর্তা (অতিরিক্ত সচিব) সদরউদ্দিন আহমেদকে তথ্য কমিশনের সচিব করা হয়েছে। তথ্য কমিশনের সচিব ফরহাদ হোসেনকে বাংলাদেশ পাট কর্পোরেশনের চেয়ারম্যান করা হয়েছে। জনপ্রশাসনের ওএসডি কর্মকর্তা (অতিরিক্ত সচিব) শেখ মজিবুর রহমানকে জন্ম ও মৃত্য নিবন্ধন প্রকল্পের প্রকল্প পরিচালক করা হয়েছে।
জনপ্রশাসনের ওএসডি কর্মকর্তা (অতিরিক্ত সচিব) এরশাদ হোসেনকে বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে। জনপ্রশাসনের ওএসডি কর্মকর্তা (অতিরিক্ত সচিব) এ এফ এম মঞ্জুর কাদীরকে রফতানি উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক পদে দেয়া হযেছে।
জনপ্রশাসনের ওএসডি কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মানবেন্দ্র ভৌমিককেখাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে। সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক সাইদুর রহমানকে জনপ্রশাসনের ওএসডি কর্মকর্তা (অতিরিক্ত সচিব) করা হয়েছে।
বিএ/আরআইপি