বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড


প্রকাশিত: ০২:২১ পিএম, ১৬ এপ্রিল ২০১৫

দেশে বিদ্যুৎ উৎপাদন নতুন রেকর্ড গড়লো বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। বুধবার রাত ৯টার দিকে ৭ হাজার ৫৭১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড স্পর্শ করে পিডিবি। বৃহস্পতিবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

পিডিবি জানায়, গত বছরের ১৮ জুলাই সর্বোচ্চ ৭ হাজার ৪১৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছিল পিডিবি। গত ১১ এপ্রিল শনিবার এই উৎপাদন রেকর্ড অতিক্রম করে দেশে বিদ্যুৎ উৎপাদন ছিলো ৭ হাজার ৪৩৭ মেগাওয়াট। আর বুধবার দিবাগতরাত নয়টায় উৎপাদন বৃদ্ধি পেয়ে ৭ হাজার ৫৭১ মেগাওয়াটে দাঁড়ায়।

আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।