মুজিব-ইন্দিরা সীমান্ত চুক্তি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন


প্রকাশিত: ০৮:৫৬ এএম, ১৯ এপ্রিল ২০১৫

মুজিব-ইন্দিরা সীমান্ত চুক্তি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় ছাত্র আন্দোলন (বিবিইইসিএসএম)।

রোববার বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অপরাজেয় বাংলার পাদদেশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ছিটমহলবাসিরা দেশের নাগরিক হিসেবে যে অধিকার পাওয়ার কথা তা থেকে বঞ্চিত হচ্ছেন।

বক্তারা বলেন, এটি বাংলাদেশ ত্রিপুরার সমস্যা নয়। এটি ভারত-বাংলাদেশের সমস্যা। এটি সমাধানে দুই দেশের সরকারকে এগিয়ে আসতে হবে।

সংগঠনের সভাপতি নিলয় হান্নানের সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাবি অধ্যাপক ড. আবুল কাশেম ফজলুল হক, দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. প্রদীপ কুমার রায়, অধ্যাপক ড. এ. এস. এম আতিকুর রহমান, অধ্যাপক ড. গোবিন্দ চক্রবর্তী প্রমূখ।

এমএইচ/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।