দক্ষিণ আফ্রিকায় চালু হচ্ছে ‘হেলপ লাইন’


প্রকাশিত: ০২:৫৪ এএম, ২১ এপ্রিল ২০১৫

দক্ষিণ আফ্রিকায় উগ্রপন্থিদের হামলার শিকার বাংলাদেশি অভিবাসীদের সহায়তায় ‘হেলপ লাইন’ চালু করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।  দক্ষিণ আফ্রিকায় বিপদে পড়া বাংলাদেশিদের রক্ষায় ২৪ ঘণ্টার মধ্যে এ হেলপ লাইন চালু করা হবে।

তিনি বলেন, দক্ষিণ আফ্রিকায় অভিবাসীবিরোধী তৎপরতায় বাংলাদেশিদের ৪/৫টি দোকান ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। বেশি কিছু মানুষও ক্ষতিগ্রস্ত হয়েছেন।

প্রতিমন্ত্রী আরও জানান, ইতোমধ্যেই দক্ষিণ আফ্রিকা সরকারের সঙ্গে কথা হয়েছে তাদের। তারা বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা দেবে বলে আশ্বাস দিয়েছে।

উল্লেখ্য, আফ্রিকার দেশটিতে অভিবাসীদের ওপর হামলার ঘটনায় বাংলাদেশিরাও আক্রান্ত হচ্ছেন। রয়টার্স জানায়, রাজধানী জোহানেসবার্গে বেশ কয়েকজন বাংলাদেশি প্রাণ ভয়ে লুকিয়ে আছে। গত তিন সপ্তাহে দক্ষিণ আফ্রিকাজুড়ে অভিবাসীদের ওপর বিভিন্ন হামলায় অন্তত ছয় জন নিহত হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।