এইচএসসি পরীক্ষার নিরাপত্তায় ১০৫ প্লাটুন বিজিবি


প্রকাশিত: ০৬:৫৩ এএম, ২১ এপ্রিল ২০১৫

এইচএসসি ও সমমানের পরীক্ষার নিরাপত্তায় মঙ্গলবার (২১ এপ্রিল) সারাদেশে ১০৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মহসিন রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পরীক্ষা ছাড়া আইন-শৃঙ্খলা রক্ষায় মঙ্গলবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ৬৩ প্লাটুন ও মহাসড়কের নিরাপত্তায় ৭১ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে।

জেইউ/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।