সিইসির সময় চেয়ে বিএনপির চিঠি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:২১ এএম, ২১ এপ্রিল ২০১৫

নির্বাচনী প্রচারণা চালানোর সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে সরকার দলীয় সমর্থকদের হামলার বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ আনতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে সময় চেয়েছে বিএনপি। এজন্য বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়েছে।

মঙ্গলবার ব্যারিস্টার মওদুদ আহমেদের নেতৃত্বে দেওয়া চিঠিটি দুপুর বারোটার ইসিতে পৌছানো হয়। তবে সবশেষ খবর পর্যন্ত ইসি থেকে বিএনপির প্রতিনিধি দলকে সাক্ষাতের সময় দেওয়া হয়নি।

উল্লেখ্য, সোমবার বিকেলে কারওয়ান বাজারে খালেদা জিয়ার গাড়িবহর হামলার শিকার হয়। এর আগের দিন উত্তরাতে প্রচারণা চালাতে গেলেও বাধার মুখে পড়েন তিনি।

এইচএস/এসএ/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।