ইসির সঙ্গে বিএনপির বৈঠক বিকেলে


প্রকাশিত: ০৮:২০ এএম, ২১ এপ্রিল ২০১৫

বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকের সময় দিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার বিকেল ৫টায় নির্বাচন কমিশন কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

জানা গেছে, নির্বাচনী প্রচারণা চালানোর সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে সরকার দলীয় সমর্থকদের হামলার বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ আনতে মঙ্গলবার সকালে প্রধান নির্বাচন কমিশনারের কাছে সময় চিঠি দেয় বিএনপি। ওই চিঠির প্রেক্ষিতে পরে এ সময় দেয় নির্বাচন কমিশন।

উল্লেখ্য, সোমবার বিকেলে কারওয়ান বাজারে খালেদা জিয়ার গাড়িবহর হামলার শিকার হয়। এর আগের দিন উত্তরাতে প্রচারণা চালাতে গেলেও বাধার মুখে পড়েন তিনি।

#সিইসির সময় চেয়ে বিএনপির চিঠি

এইচএস/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।