কূটনীতিকদের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক চলছে
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আগত বিদেশি কূটনীতিকদের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টা ১০মিনিট থেকে এ বৈঠক শুরু হয়েছে বলে কার্যালয় সূত্র জানিয়েছে।
বৈঠকে ইইউসহ ১৫টি দেশের কূটনীতিকরা রয়েছেন। এতে বিএনপি নেতাদের মধ্যে আছেন ড. আব্দুল মঈন খান, সাবিহ উদ্দিন আহমদ, মেজর জেনারেল অব. ফজলে এলাহী আকবর ও এম এ কাইয়ুম উপস্থিত রয়েছেন।
বিকেল ৪টা ২০ মিনিটে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার গুলশান কার্যালয়ে আসেননি।
তবে খালেদা জিয়া কার্যালয়ে আসবেন না-কি তার বাসভবন ফিরোজাতে কূটনীতিকরা গিয়ে দেখা করবে সেই বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
এমএম/বিএ/আরআইপি