তিন অতিরিক্ত সচিবকে পূর্বের পদে পদায়ন
পদোন্নতিপ্রাপ্ত তিন অতিরিক্ত সচিবকে পূর্বের পদে পদায়ন (ইনসিটু) করা হয়েছে। মঙ্গবার জনপ্রশাসন থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। তারা হলেন বস্ত্র পরিদফতরের পরিচালক মোহাম্মদ ইসমাইল, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের অতিরিক্ত নির্বাহী পরিচালক এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সদস্য মোহাম্মদ সাইয়েদুর রহমান।
এদিকে পদোন্নতিপ্রাপ্ত দুই যুগ্মসচিবকে পূর্বের পদে পদায়ন (ইনসিটু) করা হয়েছে। তার হলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আর্থিক ব্যবস্থাপনা ও অডিট ইউনিটের উপসচিব মো. আবদুল কাসেম ভূঁইয়া এবং মো. নুরুন্নবী। সদ্য পদোন্নতিপ্রাপ্ত যুগ্মসচিব আশরাফুল মুসাদ্দেক ও মো. আফজাল হোসেনকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে এবং যুগ্মসচিব ডা. মো. আমিনুল ইসলামকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্তি হিসেবে পদায়ন করা হয়েছে।
এছাড়া পদোন্নতিপ্রাপ্ত এক উপসচিবকে পূর্বের পদে পদায়ন (ইনসিটু) করা হয়েছে। তিনি হলেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের ট্রাফিক ইঞ্জিনিয়ার মো. আনিসুর রহমান। সদ্য পদোন্নতিপ্রাপ্ত উপসচিবকে মুহাম্মদ আব্দুল হান্নানকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে সংযুক্তি হিসেবে পদায়ন করা হয়েছে।
নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক ড. মোহাম্মদ মাহে আলম নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক এবং বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) মো. আনোয়ার হোসেন আকন্দ নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন।
বিএ/আরআই