জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের নারী সদস্যসহ আটক ২


প্রকাশিত: ০১:০২ পিএম, ১১ এপ্রিল ২০১৭
প্রতীকী ছবি

রাজধানীর মোহাম্মদপুর এবং উত্তরা এলাকা থেকে জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের একজন নারী সদস্যসহ সর্বমোট দুই জঙ্গি সদস্যকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার ভোরে তাদের আটক করে র‌্যাব-৩ ব্যাটালিয়ন।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান।

তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৭ টায় কারওয়ানবাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

জেইউ/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।