সিপিএ সম্মেলনে যোগ দিতে স্পিকারের ঢাকা ত্যাগ


প্রকাশিত: ১২:১৭ পিএম, ২৬ এপ্রিল ২০১৫

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) মিড-ইয়ার এক্সিকিউটিভ কমিটির সম্মেলনে যোগ দিতে শনিবার রাতে ঢাকা ত্যাগ করেছেন। সোমবার মালয়েশিয়ায় এ সম্মেলন শুরু হবে। চলবে ৩ মে পর্যন্ত।  

রোববার জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্পিকারকে বিদায় জানাতে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব মো. আশরাফুল মকবুলসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাগণ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে উপস্থিত ছিলেন। আগামী ১ মে স্পিকার দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।