ঢাকায় বজ্রসহ বৃষ্টি, হতে পারে আরও ৮ অঞ্চলে
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে/ছবি: মাহবুব আলম
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। একই সঙ্গে বজ্রপাত হচ্ছে। সোমবার (১১ মে) দুপুরে রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সন্ধ্যার মধ্যে দেশের আরও আট অঞ্চলে ঝড়-বৃষ্টি হতে পারে।
দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে সংস্থাটি।
পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর (পুনঃ) সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আরএএস/ইএ