সেবা পরিদপ্তরকে অধিদপ্তরে রূপান্তরিত করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
বর্তমান সরকারের মেয়াদেই সেবা পরিদপ্তরকে অধিদপ্তরে রূপান্তরিত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। রোববার মতিঝিলের সেবা পরিদপ্তর কার্যালয়ে এক মতবিনিময় সভায় এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।
পরিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক নিলুফার ফরহাদের সভাপতিত্বে সভায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক দীন মো. নূরুল হক, পরিচালক হাসপাতাল ডা. সামিউল হক সাদি প্রমুখ বক্তব্য রাখেন।
মোহাম্মদ নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাই সর্বপ্রথম নার্সদের মর্যাদা দিয়েছেন। নার্সরা জনগণের সেবার সঙ্গে জড়িত। তাই সংশ্লিষ্ট সকলের সঙ্গে কথা বলে সেবা পরিদপ্তরকে অধিদপ্তরে রুপান্তরিত করা হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, নার্সরা রোগীদের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। প্রধানমন্ত্রীও নার্সদের বিষয়ে অত্যন্ত আন্তরিক। তাই এই সেবা পরিদপ্তরের কার্যালয়কে ভাড়া বিল্ডিংয়ে না রেখে মহাখালীতে নিজস্ব ভবন নির্মাণ করে তাদের কার্যালয় সেখানে নেয়া হবে।
মতবিনিময় সভায় নার্সদের বিভিন্ন দাবির প্রেক্ষিতে মোহাম্মদ নাসিম বলেন, ‘সংশ্লষ্টি সকলের সঙ্গে কথা বলে আপনাদের সকল সমস্যার সমাধান করা হবে’।
একে/আরআই