তিন সিটিতে সাধারণ ছুটি মঙ্গলবার


প্রকাশিত: ১২:৩৪ পিএম, ২৬ এপ্রিল ২০১৫

ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে ওই এলাকায় মঙ্গলবার (২৮ এপ্রিল) সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

নির্বাচন কমিশন ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী মঙ্গলবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে। রোববার এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

বিবরণীতে বলা হয়, নির্বাচনে ভোটগ্রহণ উপলক্ষে নির্বাচন সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন এলাকার সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা ও কর্মচারীগণ এবং সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ তাদের ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে ভোটগ্রহণের দিন মঙ্গলবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

বিবরণীতে আরও বলা হয়, ওই সিটি কর্পোরেশন এলাকায় যদি ওই তারিখে কোনো পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় তাহলে ওই পরীক্ষার কেন্দ্রসমূহ ও পরীক্ষা সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মচারীগণ সাধারণ ছুটির আওতার বাইরে থাকবে।

একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।