বৃহস্পতিবার ঢাকা আসছেন নিশা দেশাই
মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শারম্যান এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল ঢাকায় আসছেন বৃহস্পতিবার। আগামী বৃহস্পতিবার ও শুক্রবার অনুষ্ঠিতব্য চতুর্থ অংশীদারিত্ব সংলাপে আন্ডার সেক্রেটারি শারম্যান যুক্তরাষ্ট্র প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন তিনি।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে উন্নয়ন ও সুশাসন, বাণিজ্য ও বিনিয়োগ এবং নিরাপত্তা সহযোগিতাসহ বিশদ দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিষয়াদি আরো বিস্তৃত পরিসরে ও গভীরভাবে আলোচনা করবে অংশীদারিত্ব সংলাপটির সর্বোচ্চ ফোরাম।
এছাড়া আন্ডার সেক্রেটারি শারম্যান এবং সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা বিসওয়াল বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথেও সাক্ষাৎ করবেন।
আরএস/আরআই