পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমঝোতা চুক্তি করেছে এওএফএ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে পারস্পরিক সহযোগিতা ও সমর্থনবিষয়ক একটি সমঝোতা চুক্তি সই করেছে বিসিএস (পররাষ্ট্র বিষয়ক) অ্যাসোসিয়েশন (এওএফএ)।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের উপস্থিতিতে এ চুক্তি করেন পররাষ্ট্র সচিব শহীদুল হক ও সাবেক পররাষ্ট্র সচিব ও এওএফএ’র প্রেসিডেন্ট এম মহসীন।
প্রতিবেশী ও আঞ্চলিক দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও উন্নত করার লক্ষ্যে দেশের সাবেক রাষ্ট্রদূতদের সংগঠন এওএফএ কাজ করে থাকে।
পররাষ্ট্র নীতিবিষয়ক নানা গবেষণা কার্যক্রমসহ ঢাকায় সভা সেমিনার আয়োজন করবে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে বিভিন্ন দেশের এ সংশ্লিষ্ট সভা সেমিনারে অংশ নেবেন তারা।
বিএ/পিআর