কেরানীগঞ্জে যুবকের লাশ উদ্ধার
ঢাকার কেরানীগঞ্জ এলাকায় শাহ আলম (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে গলায় ফাঁস দেওয়া অবস্থায় কেরানীগঞ্জ থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক জানান, সকাল সাড়ে ৭টার সময় শাহ আলম নামের ওই ব্যক্তির লাশ ঢামেকে নিয়ে আসে পুলিশ।
জেইউ/এএইচ/পিআর