মুজাহিদের আপিল শুনানি মঙ্গলবার পর্যন্ত মুলতবি


প্রকাশিত: ০৯:০০ এএম, ০৪ মে ২০১৫

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আপিল আবেদনের শুনানি মুলতবি করেছেন আপিল বিভাগ।

সোমবার সকালে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে দ্বিতীয় দিনের মতো আপিল শুনানি শেষে আগামীকাল পর্যন্ত মুলতবি করেন আদালত।

বুদ্ধিজীবী হত্যা, আটক, নির্যাতনসহ মানবতাবিরোধী পাঁচটি অপরাধে ২০১৩ সালের ১৭ জুলাই জামায়াতের এই নেতাকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল-১।

পরে এই রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে ওই বছরেরই ১১ আগস্ট উচ্চ আদালতে আপিল করেন তিনি।

এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।