দেশে জঙ্গীবাদের কোনো স্থান নেই : র্যাব মহাপরিচালক
ফাইল ছবি
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক বেনজির আহমেদ বলেছেন, দেশে জঙ্গীবাদের কোনো স্থান নেই। কোথাও জঙ্গীদের সন্ধান পেলে তা কঠোর হাতে দমন করা হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর একটি অভিজাত হোটেলে র্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুধীজনদের সাথে মত বিনিময় সভায় তিনি একথা বলেন। এসময় উপস্থিত ছিলেন র্যাব-৬ খুলনার সিও কর্নেল এনামুল আরিফ সুমন।
বেনজির আহমেদ বলেন, র্যাব দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশে স্থিতিশীলতা বজায় থাকলে অর্থনৈতিক দিক দিয়েও দেশ এগিয়ে যাবে। যে কারণে র্যাব দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজ করে চলেছে।
আলমগীর হান্নান/এমএএস/আরআই