অবশেষে সচল হলো খালেদার কার্যালয়ের ফোন


প্রকাশিত: ০৮:৪৪ পিএম, ১৪ মে ২০১৫

টানা সাড়ে তিন মাস বন্ধ থাকার পরে অবশেষে চালু হল খালেদা জিয়ার কার্যালয়ের ল্যান্ড ফোন। বৃহস্পতিবার কার্যালয়ের ল্যান্ড ফোন ও ইন্টারনেট সংযোগ চালু হয়েছে বলে বিএনপির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

এর আগে গত ৩০ জানুয়ারি খালেদা জিয়ার কার্যালয়ের ল্যান্ডফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছিল। একইসঙ্গে খালেদা জিয়ার কার্যালয়ের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেয়া হয়েছিল।

পরবর্তীতে প্রায় ১৯ ঘণ্টা পরে বিদ্যুৎ সংযোগ চালু করা হলেও এতদিন ফোনটি অচল ছিল।

এমএম/এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।