খালেদার সঙ্গে আদর্শ ঢাকা আন্দোলনের নেতাদের সাক্ষাৎ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন আদর্শ ঢাকা আন্দোলনের নেতারা। বৃহস্পতিবার রাত ৯ টা ১০ মিনিটে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে প্রবেশ করেন।
সংগঠনের আহ্বায়ক প্রফেসর ড. এমাজউদ্দীন আহমেদের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও ছিলেন, ড. মাহবুব উল্লাহ, সিনিয়র সাংবাদিক মাহফুজ উল্লাহ ও কবি আব্দুল হাই শিকদার প্রমুখ।
কার্যালয় সূত্র জানায়, সিটি নির্বাচন পরবর্তী আন্দােলনের রুপরেখা নির্ধারণ ও সাংগঠনিক শক্তিতে জোরদার করার বিষয়ে আদর্শ ঢাকা আন্দােলনের নেতাদের সঙ্গে আলােচনা করেছেন খালেদা জিয়া।
প্রসঙ্গত, বিএনপি সমর্থিত বুদ্ধিজীবী ও পেশাজীবীদের পরামর্শেই সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেয় দলটি। পরবর্তীতে খালেদা জিয়াও এসব বুদ্ধিজীবী ও পেশাজীবীদের সঙ্গে বৈঠকের ধারাবাহিকতা রক্ষা করে যাচ্ছেন।
এমএম/এসআরজে