যৌন নিপীড়নের প্রতিবাদে টিএসসিতে কনসার্ট আজ


প্রকাশিত: ০২:২২ এএম, ১৫ মে ২০১৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসিতে যৌন নিপীড়নবিরোধী কনসার্ট আজ শুক্রবার অনুষ্ঠিত হবে। বর্ষবরণের দিনসহ বিভিন্ন ঘটনায় যৌন নিপীড়কদের শাস্তির দাবিতে এ কনসার্টের আয়োজন করা হয়েছে। 

কনসার্টের আয়োজক যৌন নিপীড়নবিরোধী কমিটির পক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগের শিক্ষক লুবনা জেবিন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির রাজু ভাস্কর্য এলাকায় শুক্রবার বিকাল ৪টা থেকে শুরু হবে যৌন নিপীড়নবিরোধী এ কনসার্ট হবে। যৌন নিপীড়কদের দ্রুত গ্রেফতার ও বিচার এবং দায়িত্বে অবহেলাকারী পুলিশ প্রশাসনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাগ্রহণের দাবিতে এ আয়োজন।

বর্ষবরণের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি এলাকায় ঘটে যাওয়া ন্যাক্কারজনক ঘটনাকে প্রশাসন ধামাচাপা দেওয়ার চেষ্ঠা করেছে অভিযোগ করে লুবনা জেবিন বলেন, মিথ্যাচারের পরও দেশজুড়ে স্বতঃস্ফূর্তভাবেই প্রতিবাদের ঝড় ওঠেছে এবং নারী-পুরুষ নির্বিশেষে প্রতিবাদে অনেকেই সোচ্চার হয়েছেন।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।