জুরাইনে চালককে পিটিয়ে সিএনজি ছিনতাই


প্রকাশিত: ০৫:২০ এএম, ১৭ মে ২০১৫

রাজধানীর জুরাইনে আবুল কালাম (৪০) নামের এক চালককে পিটিয়ে তার সিএনজি ছিনতাই করেছে দুর্বৃত্তরা। রোববার ভোরে এ ঘটনা ঘটে।

আহত সিএনজি চালক আবুল কালাম জানান, ভোর চারটায় তিনজন লোক কারওয়ান বাজার থেকে ধুপখোলা যাওয়ার কথা বলে যাত্রীবেশে তার সিএনজিতে ওঠে। সিএনজিটি জুরাইন মেডিক্যাল রোড এলাকায় পৌঁছালে তারা সিএনজি থেকে বেরিয়ে ইট নিয়ে মাথায় আঘাত করে।
 
এ সময় তিনি অজ্ঞান হয়ে পড়লে ওই তিনজন দুর্বৃত্ত তার সঙ্গে থাকা কিছু টাকা ও সিএনজিটি নিয়ে যায়। পরে তার বন্ধু সুলতান ঘটনাস্থলে এসে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করেন।

ঢামেক হাসপাতালের ক্যাম্প পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস জানান, আবুল কালামকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। তবে তিনি শঙ্কামুক্ত রয়েছেন। আবুল কালাম যাত্রাবাড়ী থানার ধুপখোলা সরাইল মসজিদের সামনে তাজুল ইসলামের বাড়িতে ভাড়া থাকেন।

এআর/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।