শিগগিরই দেশে আনা যাচ্ছে না সালাহউদ্দিনকে : আইজিপি


প্রকাশিত: ০৭:৪২ এএম, ১৭ মে ২০১৫

বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদ ভারতে আটক হওয়ায় শিগগিরই তাকে দেশে ফিরিয়ে আনা যাচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক। রোববার সকাল পৌঁনে ১২টায় পুলিশ সদর দফতরে আয়োজিত  সংবাদ সম্মেলনে তিনি এক কথা কথা বলেন।

তিনি বলেন, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে ভারতের পুলিশ। ওই মামলার তদন্ত কাজ চলছে। মামলার তদন্ত কাজ শেষ না হওয়া পর্যন্ত তাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া যাচ্ছে না।

তবে ওই মামলা নিষ্পত্তি হওয়ার পর ভারতের সঙ্গে আলাপ-আলোচনা এবং সমোঝোতার মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনা হবে বলে তিনি জানান।

আইজিপি জানান, বাংলাদেশের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি রয়েছে। দেশের কোনো আসামী পালিয়ে ভারতে আশ্রয় নিলে সে দেশের প্রশাসন নিরাপত্তা দেবেন। এবং পরবর্তীতে চুক্তি অনুয়ায়ী ফিরিয়ে আনা হয়। সে মোতাবেক সালাহউদ্দিনকে দেশে ফিরিয়ে আনা হবে বলেও উল্লেখ করেন তিনি।

জেইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।