নিবন্ধনহীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান জুনে


প্রকাশিত: ০৭:৪৬ এএম, ১৭ মে ২০১৫
ফাইল ছবি

আগামী ৩ জুন থেকে সারাদেশে নিবন্ধনহীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান শুরু হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক। রোববার পুলিশ সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, এখন থেকে ট্রাফিক নিয়মে গাড়ি চলবে। নিয়ম করে গাড়ি চালাতে ইতিমধ্যে ট্রাফিক নিয়মের পরীক্ষামূলক কার্যক্রম চলছে।

১৫ দিন হাতে রেখেই ৩ জুন থেকে অভিযান চালানো হবে। এ সময়ের মধ্যে যাদের মোটরসাইকেলের নিবন্ধনহীন নেই তারা তা করে নিবেন। এরপর আর কোনো ধরনের ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি।

জেইউ/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।