যাত্রাবাড়ীতে ডাকাতিকালে নারীকে গলা কেটে হত্যা
রাজধানীর যাত্রাবাড়ীতে ডাকাতিতে বাধা দেয়ায় এক নারীকে গলা কেটে হত্যা করেছে ডাকাত দল। শুক্রবার দিবাগত রাতে উত্তর যাত্রাবাড়ী এলাকায় এক প্রবাসীর বাসায় এ ঘটনা ঘটে। নিহত নারী ওই বাসার মালিকের বোন বলে জানিয়েছে পুলিশ।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ডাকাতি ও খুনের সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে নিহতের মরদেহ উদ্ধার করেন তারা।
এসআই জানান, ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত এবং ঠিক কখন ঘটনাটি ঘটেছে তা সঠিক বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
জেইউ/একে/এমএস