বিসিএস পুলিশ ক্যাডারের ৫২ কর্মকর্তার চাকরি স্থায়ী হলো
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ, ফাইল ছবি
নিয়োগ বিধিমালার শর্ত পূরণ করায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ৫২ কর্মকর্তাকে চাকরিতে স্থায়ী করেছে সরকার।
বুধবার (১৩ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। তবে প্রজ্ঞাপনটিতে মঙ্গলবার (১২ মে) সই করেন উপসচিব তৌছিফ আহমেদ।
আরও পড়ুন
২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৯৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি
প্রজ্ঞাপনে বলা হয়, প্রয়োজনীয় শর্ত পূরণ করায় ৫২ কর্মকর্তাকে তাদের নামের পাশে বর্ণিত পদ ও বেতন স্কেলে সরকারি চাকরিতে স্থায়ী করা হয়েছে।
চাকরিতে স্থায়ী ৫২ কর্মকর্তার নামের তালিকা দেখতে এখানে ক্লিক করুন
টিটি/এমএএইচ/