কেরাণীগঞ্জে ৭টি ককটেল উদ্ধার
ফাইল ছবি
রাজধানীর কেরাণীগঞ্জ এলাকা থেকে ৭টি ককটেল উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তবে এঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শনিবার সকাল সোয়া ৯টার দিকে ককটেলগুলো উদ্ধার করে র্যাব-১০ এর একটি দল। র্যাবের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মাকসুদুল আলম এ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কেরাণীগঞ্জের সুভদ্দা এলাকায় অভিযান চালিয়ে ৭টি ককটেল উদ্ধার করে র্যাব-১০ এর একটি দল।
নাশকতার উদ্দেশ্যে কেউ এগুলো রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে। এঘটনায় জড়িতদের ধরতে অভিযান অব্যহত রয়েছে।
জেইউ/এআরএস/এমএস