তরুণী ধর্ষণের ঘটনায় একজনের নাম জানা গেছে : পুলিশ


প্রকাশিত: ০৯:২৫ এএম, ২৩ মে ২০১৫

রাজধানীতে অস্ত্রের মুখে মাইক্রোবাসে উঠিয়ে চলন্ত বাসে আদিবাসী তরুণীকে গণধর্ষণের ঘটনায় জড়িত এক ধর্ষকের নাম জানা গেছে বলে পুলিশ জানিয়েছে। তবে তদন্তের স্বার্থে পুলিশ নাম প্রকাশ করছে না। শনিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান জোনের উপ-কমিশনার (ডিসি) খন্দকার লুৎফুল কবির গুলশানে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান।

এবিষয়ে ডিসি তিনি বলেন, এ ঘটনার তদন্ত প্রাথমিক পর্যায়ে। পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঘটনাটি তদন্ত করছে। একজনের নাম পাওয়া গেছে, তবে তাকে এখনো শনাক্ত করা যায়নি। পুলিশ দোষীদের ধরতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি।

এদিকে, আদিবাসী তরুণীর স্বাস্থ্য পরীক্ষায় ধর্ষণের আলামত মিলেছে বলে শনিবার জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক মেডিসিনের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. হাবিবুজ্জামান চৌধুরী। তিনি জানান, স্বাস্থ্য পরীক্ষা শেষে প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে। এক সপ্তাহের মধ্যে চূড়ান্ত রিপোর্ট দেওয়া হবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে অজ্ঞাতপরিচয়ের পাঁচ যুবক ওই তরুণীকে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকার রাস্তা থেকে তুলে নিয়ে চলন্ত মাইক্রোবাসে ধর্ষণ করে। এ ঘটনায় শুক্রবার ওই তরুণী নিজে বাদী হয়ে অজ্ঞাত পাঁচজনকে আসামি করে ভাটারা থানায় মামলা দায়ের করেন।

# আদিবাসী তরুণীকে ধর্ষণের আলামত মিলেছে

এআর/বিএ/আরআইপি
    

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।