আইএসের আঞ্চলিক সমন্বয়কসহ আটক ২


প্রকাশিত: ০৫:১২ এএম, ২৫ মে ২০১৫
প্রতীকী ছবি

রাজধানীতে অভিযান চালিয়ে ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়া (আইএসআইএস) এর আঞ্চলিক সমন্বয়কসহ দুইজনকে গ্রেফতারের দাবি করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাজধানীর উত্তরা এবং মোহাম্মদপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আটককৃতরা হচ্ছেন জামাতুল মোজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আঞ্চলিক সমন্বনয় মোঃ আমিনুল ইসলাম বেগ এবং (জেএমবি) সদস্য সাকিব বিন কামাল।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১টি ল্যাপটপ, ১টি ল্যাপটপ চার্জার, ৩টি মোবাইল হ্যান্ডসেট,  বিভিন্ন লেখকের ৭টি ইসলামী জিহাদী বই ও ডায়েরী উদ্ধার করে ডিবি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) দাবি করে, আটককৃতরা দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক সংগঠন আইএসআইএসের বাংলাদেশ প্রতিনিধি হিসাবে ও সমন্বয়ক হিসেবে কাজ করে আসছিল। দেশের আইন শৃংখলার অবনতি, ও গুরুত্বপুর্ন ব্যক্তিদের টার্গেট করে হত্যা করাই ছিল এই দু`জনের মুল টার্গেট।

আটককৃতরা আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আইএসআইএসের সঙ্গে গোপন যোগাযোগের মাধ্যমে বাংলাদেশে তাদের সংগঠন তৈরি, সদস্য সংগ্রহ ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে বলে স্বীকার করেছে বলে দাবি করে পুলিশ।

আসামীদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানায় পুলিশ।

ঢাকা মহানগর গোয়েন্দা ও অপরাধ তথ্য (উত্তর) বিভাগের সহকারী কমিশনার (এসি) মাহফুজুল আলম রাসেলের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

জেইউ/এআর/এআরএস/এমএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।