কোরবানি উপলক্ষে ইমাম ও মাংস প্রস্তুতকারীদের প্রশিক্ষণ দেবে ডিএনসিসি
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মসজিদের ইমাম ও মাংস প্রস্তুততকারীদের জন্য প্রশিক্ষণ আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বুধবার (১৩ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১০টায় ডিএনসিসির ৪ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে মসজিদের ইমাম ও মাংস প্রস্তুতকারীদের জন্য প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
ডিএনসিসি সূত্র জানায়, ওই কর্মসূচিতে ইমামদের ঈদের নামাজের নিয়ম-কানুন আরও ভালোভাবে প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়া মাংস প্রস্তুতকারীদেরও সঠিক নিয়মে মাংস প্রস্তুত করতে প্রশিক্ষণ দেওয়া হবে।
এমএমএ/এমআইএইচএস