চকবাজারে নকল প্রসাধনী তৈরির কারখানার সন্ধান
ফাইল ছবি
গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর চকবাজার এলাকায় অভিযান চালিয়ে নকল প্রসাধনী তৈরির কারখানার সন্ধান পেয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। কারখানাটিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল প্রসাধনী জব্দ করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব)-২ এর সদস্যরা।
সোমবার সকাল ১১টার দিকে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এ অভিযান শুরু হয়।
র্যাব-২ এর সহকারি পরিচালক জ্যেষ্ঠ এএসপি মারুফ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। সর্বশেষ খবর অনুযায়ী অভিযান চলছে। দুপুর সাড়ে ১২টায় এক সংবাদ সম্মেলনে এব্যাপারে বিস্তারিত জানানো হবে।
জেইউ/জেআর/এআরএস/এমএস