ফুটেজ দেখে ধর্ষণকারীদের শনাক্তের চেষ্টা চলছে : মনিরুল ইসলাম


প্রকাশিত: ০৭:৩৭ এএম, ২৫ মে ২০১৫

রাজধানীর ভাটারা থানাধীন কুড়িল এলাকায় আদিবাসী তরুণীকে গণধর্ষণের ঘটনায় ওই এলাকার আশপাশে থাকা ভিডিও ফুটেজ দেখে ধর্ষণকারীদের শনাক্তের চেষ্টা চলছে। সোমবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।

মনিরুল ইসলাম বলেন, যাদের শনাক্ত করা হয়েছে আশা করি খুব শিগগিরই তাদের গ্রেফতার করা হবে। ঘটনাটি পরিকল্পিত কি-না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আসামিদের গ্রেফতার না হওয়া পর্যন্ত এটি বলা যাচ্ছে না।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় ২২ বছর বয়সী ওই তরুণীকে মাইক্রোবাসে তুলে গণধর্ষণ করে দুর্বৃত্তরা। ওই তরুণী যমুনা ফিউচার পার্কের একটি শোরুমে বিক্রয় বিভাগে কাজ করতেন।

এআর/বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।