দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পরিবহন ধর্মঘট প্রত্যাহার


প্রকাশিত: ০৩:৩০ পিএম, ২৫ মে ২০১৫

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সরকার ও মালিক-শ্রমিকদের প্রতিনিধিদের এক বৈঠকের পরে এ ঘোষণা দেওয়া হয়।

সোহাগ পরিবহনের একটি বাসে ফরিদপুরের মধুখালীতে ডাকাতির ঘটনায় গত সোমবার বাসের চালক, চালকের সহকারী ও সুপারভাইজারকে গ্রেফতার করে পুলিশ। এরপর তাদের মুক্তির দাবিতে পরদিন মঙ্গলবার থেকে খুলনা বিভাগের ১০ জেলায় আন্তজেলা ও দূরপাল্লার সব ধরনের যাত্রীবাহী পরিবহন চলাচল বন্ধের ডাক দেয় দক্ষিণ-পশ্চিমাঞ্চল সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। ফলে ওই জেলাগুলোতে আন্তজেলা বা দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকায় যাতায়াতে চরম ভোগান্তিতে পড়ে যাত্রীরা।

সোমবার বৈঠকে নৌপরিবহন মন্ত্রী সাজাহান খান, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান, বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ মালিক-শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।