তরুণীকে গণধর্ষণ : পুলিশের চৌকস দল মাঠে
রাজধানীতে গারো তরুণী গণধর্ষণের ঘটনায় জড়িতদের ধরতে গোয়েন্দা পুলিশের চৌকস দল মাঠে নেমেছে এবং খুব দ্রুতেই অপরাধীদের গ্রেফতার করা সম্ভব হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সোমবার রাতে রাজধানীর তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে ধর্ষিত তরুণীকে দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই তরুণী জানতো না যে কোন থানায় মামলা করতে হবে, তাই মামলা দায়ের করতে দেরি হয়েছে। এক্ষেত্রে পুলিশের কোনো গাফিলতি ছিলো না।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ডিউটি শেষে বাসায় ফেরার পথে কুড়িল বিশ্বরোড রাস্তায় থেকে পাঁচ যুবক তার মুখ চেপে ধরে জোর করে মাইক্রোবাসে তুলে নেয়। পরে তারা গাড়িতেই ওই তরুণীকে গণধর্ষণ করে রাত সাড়ে ১০টার দিকে উত্তরার জসীম উদদীন রোডের মাথায় ফেলে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় অজ্ঞাত পাঁচজনকে আসামি করে ভাটারা থানায় মামলা করেছেন ওই তরুণী।
জেইউ/আরএস